Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা আবোল-তাবোল বলছে : কাদের
জাতীয়

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা আবোল-তাবোল বলছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 19, 20202 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা আবোল-তাবোল বলছে বলে রবিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘আসলে তারা (বিএনপির নেতারা) নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচনে জেতার তাদের কোনো লক্ষণ নেই, সেটা নিশ্চিত জেনেই তারা আবোল-তাবোল বলছে। কখনো নির্বাচন কমিশনকে, কখনো ইভিএম নিয়ে আবার কখনো সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছে। এগুলো মূলত নির্বাচনকে বিতর্কিত করার জন্যই এবং সেটাই তারা করে যাচ্ছে।’

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এবং তারা পক্ষপাতমূলক আচরণ করছে- সাংবাদিকরা এমন প্রসঙ্গ আনলে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব কথা-বার্তায় একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে লোক দেখানো। মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের বড় টার্গেট।

‘বিএনপির এসব আচরণ, কথাবার্তা দিয়ে প্রকাশ পাচ্ছে নির্বাচনে তাদের অংশগ্রহণ লোক দেখানোর জন্য। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং লোক দেখানোর জন্য নির্বাচনে তারা অংশ নিয়েছে এবং তারা ইভিএমকে যতটুকু বিরোধিতা করছে তার চেয়ে বেশি নির্বাচনকে বিতর্কিত করতেই এসব কথা বলছে,’ যোগ করেন তিনি।

রাখাইনে ইকোনমিক জোন করতে যাচ্ছে চীন। এতে করে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশা ক্ষীণ হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, মিয়ানমারের সাথে চীনের যে সম্পর্ক সেখানে তাদের স্বার্থ সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে চুক্তি হতে পারে। কারণ, মিয়ানমারে চীনের ইনভেস্টমেন্ট আছে।

তিনি আরও বলেন, ‘তবে আমাদের স্বার্থ ক্ষুণ্ন করার মতো সেরকম কিছু দেখছি না। এরকম কিছু হলে অবশ্যই আমরা অবজেকশন করব। যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ নিজেদের স্বার্থ নিয়ে কথা বলবে।’

রাষ্ট্রদূতের সাথে কী বিষয়ে আলোচনা জানতে চাইলে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ। আমাদের সাথে দুটি প্রকল্প আছে, প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa