ফলাফল বিলম্বিত

Advertisement
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে—এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল ১০টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।’

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

ব্রিফিংয়ে ইসি সচিব আরও বলেন, ‘ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন প্রচার-প্রচারণা বন্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।’

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো খবর আসেনি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে অভিহিত করেন তিনি।

রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘মিছিল-মিটিংয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে বলে আমরা মনে করি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.