Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। নির্বাচন কাছে চলে আসছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসবো, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।’

তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিল এবং দুস্থ অসহায়দের মাঝে চেক ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হাছান, ‘সরকারের পাশাপাশি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন কর্মকান্ড আমরা পরিচালনা করছি। আমরা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও’র মাধ্যমে অর্থের সংস্থান করে রাঙ্গুনিয়ায় মোট ২১টি নতুন মসজিদ ভবন করে দিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০১২ সালে এক কোটি টাকার ডেউটিন বিতরণ করেছিলাম। প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের উন্নয়নে পাওয়ার টিলার কিনে দিয়েছিলাম। দুঃস্থদের মধ্যে রিক্সা কিনে দিয়েছি, এখন অটোরিক্সা কিনে দিচ্ছি। এভাবে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে নানা উন্নয়ন কর্মকান্ড ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার ও এমরুল করিম রাশেদের সঞ্চালনায় এবং এনএনকে ফাউন্ডেশনের পরিচালক মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিছ আজগর, আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

তিনি তথ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ, বিভিন্ন দুরারোগ্য রোগীদের সাহায্যার্থে চেক, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন মাদ্রাসায় বস্ত্র বিতরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.