
সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সেপ্টেম্বরে আফগানিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিলেন সাকিব। অক্টোবরের শেষ দিকে যখন আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েন তখন ওয়ানডে র্যাংকিংয়ের সবার উপরে ছিলেন। দীর্ঘ এক বছর পর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হয়েছে তার। ভক্তরা যখন প্রিয় তারকার মাঠে ফেরার অপেক্ষায় তার আগেই সুখবর দিলেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ পদেই বহাল আছেন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



