Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকা
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকা

By Hasan MajorAugust 18, 2020Updated:August 18, 20202 Mins Read

নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকা

Advertisement
নীলফামারী প্রতিনিধি:  ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট মাসব্যাপী বন্যায় এ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশ চাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের তিস্তা অববাহিকার চর ও গ্রামগুলো।

বন্যার পানি কমলেও এখনও কষ্টে দিনযাপন করছে বন্যাদুর্গত এসব এলাকার মানুষ। এই কষ্ট একটু লাঘব করার জন্য প্রত্যাশা’৮৬ নামক একটি সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আজ (১৭ আগস্ট) ডিমলার এই চারটি ইউনিয়নের দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ করেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।

নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকাউপজেলার খগাখড়িবাড়ি বেড়িবাঁধ  ও  তিস্তা ডিগ্রি কলেজ মাঠে বন্যার্তদেরকে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবান ও লবনসহ বিভিন্ন খাদ্য ও জরুরি সামগ্রী প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জুমবাংলার সম্পাদক ও রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সহ সাংগঠনিক সম্পাদক হাসান মেজর, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম,  ডিমলা উপজেলার এসিল্যান্ড মীর মো. আল কামাহ তমাল, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকাএছাড়া, সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রত্যাশা’ ৮৬ এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোরশেদুল হক, আনিসুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিকেন চন্দ্র রায় মিরু এবং নাসিম উদ্দিন।

রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক জানান, ‘দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়। রাজধানী ঢাকা ও রংপুর বিভাগের আট জেলার পাঁচ হাজারেরও বেশি মানুষকে খাদ্য ও জরুরি সামগ্রী প্রদান করে।’

নীলফামারীর ডিমলায় বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দিল রংপুর বিভাগ সমিতি, ঢাকাতিনি বলেন, ‘করোনার মধ্যে বন্যার হানায় আরও অসহায় হয়ে পড়েছে রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকার মানুষ। সরকারি সহায়তার পাশাপাশি আমাদের সংগঠনও এসব অসহায় মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যার্তদেরকে খাদ্য সহায়তা দেওয়া হলো।’

 

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

July 17, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

July 17, 2026
Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

July 17, 2026

Latest News

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa