ছবি: সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর ও রাশেদ খানের সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগে নতুন করে কমিটি ঘোষণার পর এবার শুরু হয়েছে সংগঠনটিতে নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক। ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর কমিটির বেশ কয়েকজন নেতা।

অভিযোগ উঠেছে, নেতাদের পদত্যাগের ঘটনা ধামাচাপা দিতে নূর-রাশেদরা কৌশলে কমিটি বিলুপ্ত বলে ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও খুলনাসহ বিভাগীয় পর্যায়ের নেতারা গণপদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে সংগঠনটি সূত্রে জানা যায়।

গত ২ নবেম্বর সাধারণ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণার দুই দিন পর ৪ নবেম্বর কমিটি থেকে পদত্যাগ করেন উত্তরের সভাপতি মোল্ল্যা রহমতুল্লাহ। একদিন আগে ৩ নভেম্বর সংগঠন থেকে পদত্যাগ করেন ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক হাসিবুর রহমান। এর ৬ দিন পর শনিবার তা বিলুপ্ত করে এক বিবৃতি দেয় সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

এদিন ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি শাহ মুহাম্মদ সাগর তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, প্রাণের এই সংগঠনের জন্য হয়তো কখনো বড় কোনো সেক্রিফাইস করার সুযোগ হয়নি। তবে কখনো অন্যায়ের সঙ্গে আপোষও করে নি, ইনশাআল্লাহ এখনও করব না। ভালো থাকুক প্রাণের সংগঠন।

পদত্যাগ করে মোল্ল্যা রহমতুল্লাহ অভিযোগ করেন, কমিটিতে মহানগর শাখার পুরোনো ও ত্যাগী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করে বিভাগীয় সমন্বয়কদের যোগসাজশে নতুন ও বারবার সংগঠন নিয়ে ষড়যন্ত্রকারীদের পদায়ন করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নূর, রাশেদ খান, ফারুক অবাঞ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পি এম সুহেল ও ঢাকা কলেজের ইসমাইল সম্রাটের নেতৃত্বে ২২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরা দুজনেই নূরের সংগঠনের পরিচিত মুখ। এছাড়া সাবেক দুই যুগ্ম আহবায়ক মোহাম্মদ উল্লাহ মধু ও মুজাম্মেল মিয়াজি নতুন কমিটির উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। সংগঠনটির আগের নাম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই নেতৃবৃন্দ এবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.