জুমবাংলা ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে রংপুরে দাফন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার স্ত্রী রওশন এরশাদ। খবর ইউএনবি’র।

Advertisement

এরশাদের প্রতি রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রওশন এরশাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রতি রংপুরের গণমানুষের ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাদের আবেগ ও অনুরোধে রংপুরে পল্লীবন্ধুকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

স্বামী এরশাদের কবরের পাশে তার কবরের জন্য জায়গা রাখতেও অনুরোধ জানান রওশন।

উল্লেখ্য, মঙ্গলবার বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।

একইদিন বাদ আসর এরশাদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করার কথা ছিল।

৮৯ বছর বয়সী এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গত ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার সকালে সাবেক স্বৈরশাসক এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.