Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান মেজর (অব.) হাফিজের
রাজনীতি

নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান মেজর (অব.) হাফিজের

By iNews DeskDecember 29, 20203 Mins Read

নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান মেজর (অব.) হাফিজের

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের কাছে আমার বিনীত আহ্বান, আওয়ামী দু:শাসনকে অপসারণ করার জন্যে রাজপথে নেমে আসুন। যারা রাজপথে নেমে এই সরকারকে উৎখাত এবং গণতন্ত্রকে পু:নরুদ্ধার করবে, ভোটাধিকার ফিরিয়ে আনবে, আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে রাজপথে দৃঢ় পদক্ষেপ রাখবো। আর সাধারণ মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এই সরকারকে প্রতিহত করাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিজয়ের ৪৯ বছর ‘প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মেজর হাফিজ।

মেজর হাফিজ বলেন, ৪৯ বছর আগে আমরা যে যুদ্ধে নেমেছিলাম তার ফলাফলটা কি? আমাদের স্বাধীনতা কতটুকু অর্জিত হয়েছে, কতটুকু বাস্তবায়িত হয়েছে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির জন্য একটি স্মরণীয় অধ্যায়। ইতিহাসের এক স্বর্ণালী উপাখ্যান। প্রশ্ন ওঠতেই পারে যে, স্বাধীনতার এই ৪৯ বছরে কি পেলাম আমরা। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা যে স্বপ্ন ধারণ করে ৪৯ বছর আগে রণাঙ্গনে জীবন পণ করে লড়াই করেছি তার কতটুকু বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, বলতে দ্বিধা নেই, আজকে আমাদের দেশে গণতন্ত্র এবং সুশাসন নির্বাসনে। মানবিক মর্যাদা ভুলন্ঠিত। স্বাধীনতার এই সময়ে এসে আমরা পেয়েছি শুধু দু:শাসন। আমরা সবাই একটি বৃহৎ কারাগারে বসবাস করছি। সরকার থেকে বলা হয়, আমরা নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু উন্নয়নের সূচকে আমরা ভুটানেরও নিচে। তথাকথিত উন্নয়েনর রোল মডেল এটি একটি ফাঁকা বুলি। আমারা ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছি।

তিনি বলেন, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। যার যেখানে থাকার কথা নয়, সে সেখানে পৌঁছে গিয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্রই আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটি অত্যন্ত দু:খজনক। আমরা খুবই তরুণ বয়সে যুদ্ধে নেমেছিলাম দেশকে মুক্ত করার জন্য। কিন্তু এখন যখন রাস্তায় নামি তাদের খুঁজি, কই সে সকল তরুণেরা। কোথায় হারিয়ে গেল? কোথায় সেই যুবকেরা, যারা গণতন্ত্রের জন্য লড়েছিল। মা বোনের ইজ্জতের জন্য লড়েছিল। আজ প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটতেছে। কোথায় সেই তরুণেরা? যারা ধর্ষণের প্রতিবাদ করবে। দেশে গণতন্ত্র নেই তার প্রতিবাদ কোথায়?

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বলতে দ্বিধা নেই এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারাই এখন গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। দেশে যতো রাজনৈতিক দল আছে তারা কিভাবে ক্ষমতায় যাবে, তারা সেই চক কসছে। গণতন্ত্রের জন্য তাদেরকেতো রাজপথে নামতে দেখি না। কিন্তু ইতোমধ্যে মুক্তিযোদ্ধারা রাজপথে নেমে তাদের সাহসের প্রমাণ দিয়েছে।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ দেখলে দু:খ লাগে। সকল পর্যায়ে দুর্বৃত্তায়ন। কোথায় গেল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য মুক্তিযুদ্ধ। আজকে সবার কাছে আমার প্রত্যাশা হলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তী প্রজন্মের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa