Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র শীর্ষ নেতারা দল ছাড়ছেন : হানিফ
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি স্লাইডার

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র শীর্ষ নেতারা দল ছাড়ছেন : হানিফ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 13, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের মধ্যেই আছে, ভবিষ্যতেও থাকবে। আর নেতিবাচক রাজনীতির কারনে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।

মাহবুবুল আলম হানিফ
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের আরো নেতারা পদত্যাগের অপেক্ষায় রয়েছে। শীঘ্রই তারা বিএনপি ছেড়ে যাবেন। কারণ, যে দলের শীর্ষ নেত্রী-নেতা দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আদালত থেকে দন্ডপ্রাপ্ত, বিদেশে পলাতক, সেই দলের প্রতি কারো আস্থা থাকতে পারেনা। বিএনপির প্রতি কোন সুস্থ্য, বিবেকবান মানুষের আস্থা থাকতে পারেনা, এটি ভাল মানুষের কোন জায়গা হতে পারেনা বলেও জানান তিনি।

তিনি আজ বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘সামাজিক অংশগ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হানিফ বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে পারেন তার চিকিৎসকরা। তারা বলছেন তিনি আগের মতই আছেন, অবস্থার খুব একটা অবনতি ঘটেছে এমন কোন তথ্য মেডিকেল বোর্ড দেয়নি। তারপরেও প্রতিদিন বিএনপি’র নেতারা বলছেন তার স্বাস্থ্য খারাপ।

হানিফ বলেন, বেগম জিয়া ৭৫ বছর বয়সে ৩০ বছর বয়সের মত হাঁটাচলা করবেন এটা ভাবা ঠিক হবে না। বাস্তবতা মেনে নিতে হবে, বয়সের কারণেই তার অনেক অসুখ থাকতে পারে। তবে আমরা চাই তিনি সুস্থ্য হয়ে উঠুন। সরকার বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে আরো উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও জানান তিনি।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সূধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa