জুমবাংলা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ বলেছেন, অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হলে ক্যাসিনোর রাঘববোয়ালদের গ্রেফতার করতে হবে। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

Screenshot_1

Advertisement
আইএবি’র মহাসচিব বলেন, শুধু ঢাকা সিটিতে ক্যাসিনো নয়, সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করার জন্য দেশের আনাচে কানাচে গড়ে তুলেছে অসংখ্য বার ও ক্লাব। এতে শান্তিপ্রিয় মানুষের চরিত্র নৈতিকভাবে ধ্বংস করার পাঁয়তারা সচেতন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। এছাড়াও দেশের যেখানে সারাক্ষণ মাদক ও জুয়াসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, পিএসসি ২০১৯ গণবিরোধী চুক্তি বাতিল বাতিলের দাবিতে ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পিএসসি-তে আগেরগুলোর তুলনায় বিদেশি কোম্পানির জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। তাদেরকে গ্যাস রপ্তানির সুযোগ দেয়া হয়েছে। বিদেশি কোম্পানির কাছ থেকে বাংলাদেশকে যে গ্যাস কিনতে হবে। যার প্রতি ঘনফুট ৭.২৫ মার্কিন ডলার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google