Advertisement
জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোটের মাঠে নেমেছেন প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বড়বোন আফরোজা বারী।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফরোজা বারী।

তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। আসন্ন ১৬ জানুয়ারি সুন্দরগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করতে আফরোজা বারী নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানিয়ে বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়। আমার-আপনার সন্তানরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পায়। নৌকায় ভোট দিয়েছেন বলেই বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ৫ নং দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের আহবায়ক খন্দকার মাইদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.