Advertisement
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশে যা কিছু উন্নয়ন হয়েছে তা নৌকার জন্যই হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের নৌকার প্রার্থী ইকবালুর রহিম বলেছেন, ‘যতবারই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন ততবারই দেশ এগিয়ে গেছে। আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। নৌকার হাত ধরেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নৌকাই দেশকে এগিয়ে নিয়ে চলেছে দুর্বার গতিতে। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ।’

আজ (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর সদরের ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন সনাতনী সমাজ এর আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মূলমন্ত্রই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। তলাবিহীন ঝুড়ি দেশ আজ উন্নত দেশ হিসেবে নিজেদের তুলে ধরার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগের নৌকায় দেশের মানুষ আজ সুখ ও সমৃদ্ধির নতুন দিগন্তে প্রবেশ করেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি সরকারি সাহায্য পৌঁছে দিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে রুপ নিয়েছে। এখন এগিয়ে যাচ্ছি আমরা স্মার্ট বাংলাদেশের দিকে। যেখানে সব নাগরিক সেবা মিলবে হাতের মুঠোয়।’

হুইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগের সরকার সোনার বাংলা গড়তে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে শিক্ষাব্যবস্থার উন্নতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের বিনা পয়সায় বই দিচ্ছে। বৃত্তি পাচ্ছে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীরা।

এসময় তিনি শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।

২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের সদস্য হীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীজেন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদ ২নং সুন্দরবন্ ইউনিয়নের সভাপতি সুশান্ত মহন্ত সাধু, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.