প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। এস আই খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজন স্বাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.