
এটা দেখে টুইট করতে মোটেও দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘পিন্ডি স্টেডিয়ামে এসেছে সমর্থকরা। তাদের সাদরে গ্রহণ করতে আমরা প্রস্তুত। ক্রিকেট ফিরেছে ক্রিকেটের ভূমিতে।’ অফিসিয়াল টুইটারে এরকম ক্যাপশনে তিনটি ছবি আপলোড করেছে পিসিবি। সেখানে দুটি ছবিতে পাকিস্তানি দর্শকদের উচ্ছ্বাস দেখা গেলেও বাকিটাতে ছিলো ওই ক্ষুদে বাংলাদেশি। যদিও তার নাম-পরিচয় কিছুই উল্লেখ করেনি পিসিবি।
নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। শান মাসুদ ও বাবর আজম শতকের দেখা পেয়েছেন। ৮৭ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



