Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে গিয়ে তাকে এই সময়সীমা বেঁধে দেন তারা।

শীর্ষ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে থেকে এনবিআর কার্যালয়ে যান- এফবিসিসিআই পরিচালক নিজাম উদ্দিন নিজাম, মীর নিজাম উদ্দিন আহমেদ রাজেশ, রকিবুল আলম দিপু, সৈয়দ মো. বখতিয়ার, হাজী মো. আবুল হাশেম ও ব্যবসায়ী নেতা আবু সাদেক প্রমুখ।

এফবিসিসিআই পরিচালক ও এসএস রহমান গ্রুপের চেয়ারম্যান রকিবুল আলম দিপু বলেন, এনবিআর চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে একজন সৎ ও যোগ্য লোক প্রয়োজন। সৎ ব্যবসায়ীরা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আর এক মুহূর্তও এ পদে দেখতে চান না।

জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, পদোন্নতি বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া সীমাহীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তাকে এনবিআর থেকে সরিয়ে বিচারের আওতায় আনারও দাবি জানান ব্যবসায়ীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.