Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পদত্যাগের চাপ বাড়ছে বাফুফে সদস্যদের
খেলাধুলা

পদত্যাগের চাপ বাড়ছে বাফুফে সদস্যদের

By rskaligonjnewsApril 30, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ড নিয়ে সারা দেশেই চলছে আলোচনা-সমালোচনা। আজ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নির্বাহী সভায়ও ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি আজম নাসির বলেন, ‘ফুটবলের সাম্প্রতিক বিষয় ও আমাদের অবস্থান তুলে ধরতে খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করব।’

বাফুফে

Advertisement

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভায় উপস্থিত ছিলেন সদ্য বাফুফে থেকে পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন৷ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ মুনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করে। পাশাপাশি বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জেলা ও বিভাগের কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো আলমগীর বলেন, ‘ আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি যারা জেলা ও বিভাগীয় সংগঠকদের মধ্য থেকে বাফুফেতে নির্বাচিত হয়েছে তাদেরকে পদত্যাগ করতে বলা হবে। তারা আমাদের এই আহ্বানে সাড়া না দিলে ব্যক্তিগতভাবে সামনে তারা আর কোনো ফেডারেশনের নির্বাচনে আমাদের সমর্থন পাবেন না এবং সংশ্লিষ্ট জেলা-বিভাগও আমাদের সাথে থাকতে পারবে না।’

তাদেরকে পদত্যাগ করতে বলার কারণও ব্যাখ্যা করেছেন এই সংগঠক, ‘তারা আমাদের সমর্থনে নির্বাচিত হয়েছে জেলা ফুটবলে কাজের জন্য। আজ জেলা ফুটবল স্থবির। তাদের কথা বলার সুযোগ নেই আবার কাজও করতে পারছে না ফলে সেখানে থাকার কোনো যৌক্তিকতা নেই।’ ফুটবল ফেডারেশনে জেলার কর্মকর্তা রয়েছেন তিনজন নোয়াখালীর ওয়াদুদ পিন্টু, সিলেটের মহিউদ্দিন আহমেদ সেলিম ও খুলনার অ্যাডভোকেট সাইফুল। সিলেটের মহিউদ্দিন সেলিম খানিকটা সক্রিয় থাকলেও অন্য দুই জন নির্বাচিত হওয়ার পর একেবারে নিষ্ক্রিয়। নির্বাহী কমিটির একাধিক সভাতেও সাইফুল ও পিন্টু অনুপস্থিত ছিলেন।

ফুটবল ছাড়াও আজকের সভায় সামনে কয়েকটি ফেডারেশনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টন, দাবা ও হকির নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লাকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের সাধারণ সম্পাদক নিয়ে দ্বিধা-দ্বন্দে ছিল ফোরাম। আজকের সভায় সাধারণ সম্পাদক প্রার্থী নির্ধারণের বিষয়টি ফোরামের সভাপতি আজম নাসিরের উপর ছেড়ে দেয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি নির্বাচন নিয়ে ফোরাম নেতাদের সঙ্গে মুঠোফোনে আলোচনা করেছেন৷

মেসির সৌদি আরব নিয়ে পোস্টে জল্পনা বাড়ল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa