জুমবাংলা ডেস্ক: মোটরসাইকেলে চেপে পদ্মা সেতু পাড়ি দেওয়ায় চেষ্টা করায় মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সেতুর টোল প্লাজার কাছে গতিরোধ করা হলে তিনি নিজেকে “পুলিশের আত্মীয়” বলে পরিচয় দেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় সড়ক পরিবহন আইনে তাকে জরিমানা করা হয়। আবুল কালাম আজাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

লৌহজং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।
পদ্মা সেতুতে মোটরসাইকেল

Advertisement

এসআই রাজু বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুতে মোটরসাইকেল প্রবেশ নিষেধ। এজন্য সড়ক পরিবহন আইনে তাকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।”

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর বজলুর রহমান জানান, জরিমানার ১১ হাজার টাকা পরিশোধ করেছেন আবুল কালাম।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সকালে আবুল কালাম মোটরসাইকেল নিয়ে টোল প্লাজার কাছে গেলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আবুল কালাম নিজেকে “পুলিশের আত্মীয়” হিসেবে পরিচয় দেন।

বঙ্গবন্ধু সেতুর রেকর্ড ভেঙে শীর্ষে পদ্মা সেতু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.