Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতুর টোল : ফেরির চেয়ে দেড় গুণ, বঙ্গবন্ধু সেতুর চেয়ে দ্বিগুণ!
জাতীয়

পদ্মা সেতুর টোল : ফেরির চেয়ে দেড় গুণ, বঙ্গবন্ধু সেতুর চেয়ে দ্বিগুণ!

By Shamim RezaApril 22, 20223 Mins Read

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম ‘মেগা প্রজেক্ট’ স্বপ্নের পদ্মা সেতু। চলতি বছরের জুনের মধ্যেই এটি চালু হবে বলে জানিয়েছে সরকার। দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবশেষ যে তথ্য জানা যাচ্ছে তাতে স্পষ্ট করেই বলে দেওয়া যায়, সেতুটি পার হতে গুনতে হবে মোটা অঙ্কের টোল।

পদ্মা সেতুর টোল

Advertisement

পদ্মা সেতুর টোলের বিষয়ে গত ৭ এপ্রিল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, সেতু নির্মাণে যে পরিমাণ খরচ করেছি, সেটি পূর্ণমাত্রায় টোলে আদায় করা হবে। অন্যান্য প্রকল্প থেকেও টোল আদায় করা হচ্ছে। তবে এখানে কেবল টোল আদায় নয়, প্রফিটও করব। সারাবিশ্বেই এমনটি হয়ে থাকে।

পরবর্তীতে সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুর প্রস্তাবিত টোলের হারে যানবাহন ভেদে গুনতে হবে ১০০ টাকা থেকে ৬ হাজার টাকারও বেশি। এরমধ্যে কার-জিপে ৭৫০ টাকা, বড় বাসে ২ হাজার ৪০০ টাকা এবং মাঝারি ট্রাকের (৮-১১ টন পর্যন্ত) ক্ষেত্রে ২ হাজার ৮০০ টাকা আদায় করা হবে। অন্যদিকে, যানবাহন ফেরিতে পার হতে এখন দিতে হয় ৭০ টাকা থেকে ৩ হাজার ৯৪০ টাকা পর্যন্ত। কার-জিপে ৫০০ টাকা, বড় বাসে ১ হাজার ৫৮০ টাকা এবং মাঝারি ট্রাক (৮-১১ টন পর্যন্ত) পারাপারে আদায় করা হয় ১ হাজার ৮৫০ টাকা।

অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পদ্মা সেতুতে যে হারে টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে
মোটরসাইকেল ১০০ টাকা, পিকআপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস ২ হাজার টাকা, ছোট ট্রাক ৫ টন পর্যন্ত ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ৫ হাজার ৫০০ টাকা।

এসব যানবাহন ফেরিতে পার হতে যত লাগছে
মোটরসাইকেল ৭০ টাকা, পিকআপ ৮০০ টাকা, মাইক্রোবাস ৮৬০ টাকা, ছোট বাস ৯৫০ টাকা, মাঝারি বাস ১ হাজার ৩৫০ টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৮০ টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ১ হাজার ৪০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ৩ হাজার ৯৪০ টাকা।

কর্মকর্তারা যা বলছেন
টোল আদায়ের হারের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পদ্মাসেতুতে যে হারে টোল আদেয়ের প্রস্তাব করা হয়েছে, তাতে সেতুটি পার হতে ফেরির চেয়ে গড়ে দেড় গুণ বেশি অর্থ গুনতে হবে। যা বঙ্গবন্ধু বা যমুনা সেতুর টোলের চেয়ে প্রায় দ্বিগুণ। জুনে সেতুটি চালু হলে ১ জুলাই থেকে শুরু হতে পারে টোল আদায়। সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুতে যে হারে টোল আদায় হচ্ছে
মোটরসাইকেল ৫০ টাকা, কার-জিপ ৫৫০, মাইক্রো-পিকআপ ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা, বড় বাস ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮-১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ২ হাজার টাকা।

‘আরআরআর’ ও ‘কেজিএফ’ ছবি অর্থহীন : জুবিন

টোল আদায়ের হার কি চূড়ান্ত হয়ে গেছে
না, এখনও চূড়ান্ত হয়নি। সেতু বিভাগের যুগ্ম সচিব রাহিমা আক্তার দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পদ্মা সেতুর টোল আদায়ের হার কেমন হবে তা নির্ধারণ করা হয়েছে। দুই-এক মাসের মধ্যে অনুমোদনের জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa