Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পদ্মায় অবৈধভাবে অক্সিজেন দিয়ে অবাধে মাছ শিকার জেলেদের
জাতীয় বিভাগীয় সংবাদ

পদ্মায় অবৈধভাবে অক্সিজেন দিয়ে অবাধে মাছ শিকার জেলেদের

By জুমবাংলা নিউজ ডেস্কMay 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৎস্য বিভাগের তৎপরতা না থাকায় পদ্মা নদীতে অবৈধভাবে অক্সিজেন দিয়ে অবাধে মাছ শিকার করছে জেলেরা।

পদ্মায় অবৈধভাবে অক্সিজেন দিয়ে অবাধে মাছ শিকার জেলেদের

দেখা গেছে, দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে নৌকার উপর একটি বড় অক্সিজেনের বোতল তার সাথে লাগনো বিশাল একটি চিকন পাইপ তার মাথায় একটি মুখোশ লাগানো রয়েছে। সেটি মুখে লাগিয়ে আলাদা আরেকটি রশি দিয়ে মাজায় বেধে ও সেলো ইঞ্জিন দিয়ে অক্সিজেন নাকে মুখে নিয়ে নদীর মাঝে পানির নিচে চলে যাচ্ছে। নদীর তলদেশে চার থেকে পাঁচ ঘণ্টা অবস্থান করে হাত দিয়ে বিভিন্ন প্রকার মাছ ধরে কাছে থাকা প্লটিকের বস্তায় ঢুকিয়ে তার মুখ বেধে নৌকায় উঠায়।

এই অবৈধ পন্থায় পদ্মা নদী থেকে প্রতিদিন এক থেকে দেড় মণ করে মাছ ধরছে জেলেরা। এতে কোন রকম তৎপরতা নেই মৎস্য বিভাগের। অবৈধ অক্সিজেন দিয়ে বড় চিড়িৎ, নিঠামাছ, রুইমাছ, আড়াই মাছ, বোয়াল মাছ, বাঘাইড় মাছসহ বিভিন্ন প্রকার মাছ ধরছে জেলেরা।

Advertisement

কুষ্টিয়া থেকে আগত জেলে হেকমত ও নাজিম বলেন, আমরা ১৫ বছর ধরে নদীতে এভাবে অক্সিজেন দিয়ে মাছ ধরছি। আমরা দুজনে পদ্মা নদীর নিচ থেকে হাত দিয়ে মাছ ধরি। পানির নিচে অক্সিজেন নিয়ে ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবে নদীতে মাছ ধরে থাকি। সেই মাছ বিক্রি করে টাকা চারজনে ভাগ করে নেই।

অপর দুই জেলে জয়নাল ও আতিক বলেন, বাহির থেকে আসা জেলেরা অবৈধভাবে অক্সিজেন দিয়ে মাছ ধরছে । আজ কয়েক মাস ধরে আমরা নিষেধ করলে শুনে না। তাদের জন্য আমাদের নদীতে মাছ কমে যাচ্ছে। জালে এখন আর আগের মত মাছ ধরা পড়ে না। তারা নদীর পানির নিচে গিয়ে হাত ও আলাদা যন্ত্র দিয়ে মাছ ধরে এলাকার প্রভাবশালীদের আড়তে বিক্রি করাতে কেউ তাদের কিছু বলতে সাহস করে না। এভাবে মাছ ধরা বন্ধ না হলে আমাদের এলাকার জেলেরা সংসার চালাতে হিমশিম খাবে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহরিয়ারজ্জামান সাবু জানান, অক্সিজেন দিয়ে মাছ ধরা মৎস্য আইন এখনো তৈরি হয়নি। এটা অবৈধ। আমাদের এখানে ৩ হাজার ৭ শত জেলে রয়েছে। তারা যদি তাদেরকে নদী থেকে সরাতে না পারে তাহলে আমাদের সহায়তা নিবে। বাহিরের জেলেদের কোন সুযোগ দেওয়া যাবে না। অক্সিজেন দিয়ে মাছ ধ্বংস করা যাবে না। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa