Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা একই দিনে পন্ত ভাঙলেন ধোনি ও শচীনের রেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

একই দিনে পন্ত ভাঙলেন ধোনি ও শচীনের রেকর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: চেনা চিত্রনাট্যে একের পর এক ভারতীয় ব্যাটার ফিরে যাচ্ছেন সাজঘরে। ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্টে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। জেমস অ্যান্ডারসন ও মেথু পটসের গতির মুখে পড়ে ৯৮ রানেই সাজঘরে ফেরেন ভারতীয় ৫ তারকা ব্যাটার।

একই দিনে পন্ত ভাঙলেন ধোনি ও শচীনের রেকর্ড

Advertisement

ভারতীয়দের এই শুরু দেখে মনে হচ্ছিল শুরুতেই না সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। কিন্তু সেটা হতে দিলেন না ভারত দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত।

জাদেজাকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের তুলোধোনা করে সেঞ্চুরি হাঁকালেন ২৪ বছর বয়সি দিল্লির ক্রিকেটার।

ছক ভাঙা ব্যাটিংয়ে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন ভারতীয় সহ-অধিনায়ক।

৮৯ বলে ১৫টি বাউন্ডারি আর এক ছক্কায় ৩১তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি করেন ঋষভ।

এরইসঙ্গে একের পর এক রেকর্ড ও মাইলফলক পেরিয়ে গেলেন ভারত দলের সহঅধিনায়ক।

টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর তালিকায় ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এক নম্বরে চলে গেলেন ঋষভ।

ঋষভ ভাঙলেন ধোনির ৯৩ বলে শতরানের রেকর্ডটি। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে সেই ঝড়ো ইনিংস খেলেছিলেন ধোনি।

১৮ বছর পর সেই রেকর্ড ভেঙে নিজের রূপকথা লিখলেন ঋষভ।

একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন ভারতের এ উইকেটকিপার।

১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দিন মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন। মাত্র ৪ বলের জন্য ভারতের সাবেক মুসলিম অধিনায়কের রেকর্ড ভাঙতে পারেননি ঋষভ।

এদিকে ছক্কার রেকর্ডে সুরেশ রায়না ও শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ঋষভ পন্ত।

শচীন ও রায়নাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন তিনি। মাত্র ২৪ বছর ২৭১ দিনে এই রেকর্ড গড়লেন ঋষভ। শচীনের লেগেছিল ২৫ বছর। রায়না করেছিলেন ২৫ বছর ৭৭ দিনের মাথায়।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে সব দেশ মিলিয়ে এই রেকর্ড আছে পাকিস্তানের বুমবুম শহীদ আফ্রিদির খাতায়।

শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে আউট হয়েছেন ঋষভ পন্ত। জো রুটকে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭৩ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ভারত। রবিন্দ্র জাদেজা অপরাজিত ১৬৩ বলে ৮৩ রানে। সূত্র: হিন্দুস্থান টাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa