Advertisement
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় পাকুড়িয়া যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সোহেল স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে রুবেল স্পোর্টিং ক্লাব।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাকুড়িয়া স্কুল মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওহাটা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শরিফুর রহমান শরিফ।

উল্লেখ্য, পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া গ্ৰামের অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

এর মধ্যে ফাইনালে চ্যাম্পিয়ন দল হাদির মোড় এলাকার সোহেল স্পোর্টিং ক্লাবকে ২৫ হাজার টাকা এবং রানার্স আপ দল ভূগরইল এলাকার রুবেল স্পোর্টিং ক্লাবকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নওহাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. আতাউর রহমান আতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার (সাবেক) কাউন্সিলর ও পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক, পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হাসিবুর ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (সাবেক) মেম্বার ও ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ড সভাপতি মো. ইউসুফ আলী, পবা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আক্কাস মোল্লা, উপজেলা জাসর্স এর সভাপতি মো. একরাম হোসেন সরকার, রাজশাহী জেলা প্রাথমিক বিদ্যালয় সহাকারী শিক্ষক সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ, নেসকো হেড অফিসের ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ক্রীড়া অনুরাগী মো. শফিউল আলিম সাগর, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাফর ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসিবুর রহমান হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.