Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানে বাংলাদেশের টেকসই অগ্রগতিতে আইএইএ’র প্রশংসা
আন্তর্জাতিক জাতীয়

পরমাণু বিজ্ঞানে বাংলাদেশের টেকসই অগ্রগতিতে আইএইএ’র প্রশংসা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 20202 Mins Read

পরমাণু বিজ্ঞানে বাংলাদেশের টেকসই অগ্রগতিতে আইএইএ’র প্রশংসা

Advertisement

জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি পরমাণু বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের টেকসই অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘে বিভিন্ন সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত গত শুক্রবার গ্রোসির কাছে তার পরিচয়পত্র প্রদান করেন। এসময় গ্রোসি এ কথা বলেন।

পরিচয়পত্র গ্রহণকালে আইএইএ’র মহাপরিচালক এক্ষেত্রে বাংলাদেশের শক্তি ও সামর্থ নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে আইএইএ’র সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরুল্লেখ করেন।

তিনি পরমাণু নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড ইস্যুগুলোতে আইএইএ’র প্রত্যাশা পূরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন।

গ্রোসি আরো বলেন, আইএইএ বাংলাদেশকে একটি বিশেষ দেশ হিসেবে মনে করে। সংস্থা পরমাণু জ্বালানী কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করছে।

এ সময় আইএইএ প্রধান তাদের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পক্ষে থেকে জোরালো রাজনৈতিক সমর্থন চেয়েছেন।

রাষ্ট্রদূত মুহিত রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রগতি সম্পর্কে আইএইএ মহাপরিচালককে ব্রিফ করেন।

এ সময় মুহিত স্টেরাইল ইনসেক্ট টেকনিক (এসআইটি) প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশে আইএইএ’র সহযোগিতা চান। এটি প্রাণঘাতী ডেঙ্গুজরে জীবানুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল।

মুহিত কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশে সক্ষমতা বাড়াতে আরটি-পিসিআর মেশিন, ডায়গনস্টিক কিট ও নিরাপত্তা সরঞ্জামাদি দিয়ে সহায়তা করার জন্য আইএইএ-কে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশ ও আইএইএ’র মধ্যকার চলমান চমৎকার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। এর ফলে বাংলাদেশের জ্বালানী, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশের মতো ক্ষেত্রগুলো ধারাবাহিক কারিগরি সহযোগিতা পাচ্ছে। আর এই প্রকল্পগুলো ২০৩০ সালের আগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনসহ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa