Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ফলদ ও ফুলের গাছ রোপণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ের উদ্যানে তিনি এ বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম ও টানা এক দশক পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকারী হাছান মাহমুদ দিবসটি উপলক্ষে একটি পলাশ ফুল ও বেল গাছ নিজ হাতে রোপণ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সামুদ্রিকবিষয়ক ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মোঃ খুরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মোঃ নজরুল ইসলাম, বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বয়ক আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অরাজকতা, দায়ীদের বিচার হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.