নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করতে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এ সময় বিমান বাহিনীর ঘাঁটিতে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় জয়শঙ্কর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।
এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সম্মানে একাডেমিতে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



