পরাজয়ের আশঙ্কা

Advertisement
বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে। তারা কোনো না কোনো কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বোধ করছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ঈগল প্রতীকের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ কেন্দ্র সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি ছাড়াও তার মা ও স্ত্রী একই কেন্দ্রে ভোট দেন।

লাইনে দাঁড়িয়ে অসুস্থ, কেন্দ্রেই প্রাণ হারালেন ৭০ বছরের বৃদ্ধ

মজিবুর রহমান মঞ্জু বলেন,‘ফরহাদ নগরের বিএনপির লোকেরা আমাদের ওপর আক্রমণ করছে। আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা গন্ডগোল করার চেষ্টা করছে, যা উদ্বেগজনক। আমরা গতকাল থেকে সতর্ক করেছিলাম, প্রশাসকের কাছে তালিকাও দিয়েছিলাম।’

বিএনপি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বোধ করছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘এ জন্য সন্ত্রাস শুরু করেছে। এ সন্ত্রাস তাদের জন্য খারাপ হবে। যদি মানুষ ভোট দিতে পারে, এগুলোকে ভালো চোখে দেখবে না। তারা নানা ধরনের গুজবও ছড়াচ্ছে। আশা করছি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলা যাবে না জানিয়ে মঞ্জু বলেন, রাতে বহু জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে৷ দু-একটা জায়গায় তারা বোমা ফাটিয়েছে। এসব বিষয়ে প্রশাসন নির্লিপ্ত আচরণ করছে।

এদিকে এদিন সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। শহরের পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। এ সময় পর্যন্ত এই আসনে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.