
Advertisement
নতুন সড়ক পরিবহণ আইন স্থগিতের দাবিতে বুধবার ঢাকাসহ সারাদেশে ধর্মঘট পালন করা হয়। চলমান এই ধর্মঘট ও সংকট নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ট্রাক শ্রমিকদের কর্মবিরতির কারণে সড়কে চলছে হাতেগোনা কয়েকটি গণপরিবহন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



