Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পরিবেশ সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : গণপূর্ত মন্ত্রী
জাতীয়

পরিবেশ সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : গণপূর্ত মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

রেজাউল করিম
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, বর্তমান সরকার শুধু নগর উন্নয়ন নয়, বরং নগরের সকল সুযোগ সুবিধা গ্রামে নিয়ে যেতেও বদ্ধপরিকর। নগরজীবনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ও এর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই।’

তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বর্জ্যরে বহুমাত্রিক ব্যবহারে কাজ করার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। সেমিনারে বিষয়ের আলোকে কী-নোট পেপার উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মতিন ও আইডিইবি’র রিসার্চ ফেলো ড. মো. সুলতানুল আলম।

শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। দৃশ্যমান এ উন্নয়নের সুফল টেকসই ও জনবান্ধব করার জন্য নাগরিকদের নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে।

তিনি বলেন, দুর্নীতি অনিয়ম যেন চলমান উন্নয়নের প্রধান অন্তরায় না হয়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযানের সুফল নিশ্চিত করার জন্য দেশপ্রেমের তাগাদা থেকে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আমাদের আত্মকেন্দ্রিকতার চিন্তা চেতনা বাদ দিয়ে দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নের সহযোদ্ধা আখ্যায়িত করে প্রশাসনিক গন্ডির মধ্য থেকে দেশের টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা পালনের আহ্বান জানান।

কীনোট পেপারে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার ও টেকসই উন্নয়নে ৫টি সুপারিশ প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সামাজিক জ্বালানি নিরাপত্তায় প্রতিটি গ্রামে বর্জ্যরে মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহ প্রদান, ভূমির স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্যরে মাধ্যমে জৈব সার উৎপাদন ও প্রান্তিক কৃষকদের মাঝে সরবরাহ ও গ্রামীণ আবাসনে গ্রিন বিল্ডিং তৈরি করা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa