Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘পরের মাথায় নুন রেখে বরই খাওয়া দল’ বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেছেন, ‘এতদিন কী করেছে বিএনপি? এখন তারা ফ্যাস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কী শক্তি আছে, তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বরই খাওয়ার দল বিএনপি।’

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন ও চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’

বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, ‘আন্দোলন করব আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা! এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না।’

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন।

ছাত্র-জনতার ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার কাজ শুরু হয়েছে : প্রধান উপদেষ্টা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.