তারিক আহসান ও মো. রুহুল আলম সিদ্দিক। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পর্তুগাল ও পাকিস্তানে যথাক্রমে নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সব তথ্য জানানো হয়।

সরকার বর্তমানে কর্মরত পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। অন্যদিকে পর্তুগালে কর্মরত মো. রুহুল আলম সিদ্দিককে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।

তারিক আহসান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি রিয়াদ, জাকার্তা, বার্লিন দূতাবাসে এবং নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তারিক আহসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্টনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ ছাড়া নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি নেন। এর বাইরে তিনি দেশে বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

রুহুল আলম ১১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সিঙ্গাপুর, বার্লিন, নয়া দিল্লী ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া অস্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও ব্যবসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.