
জুমবাংলা ডেস্ক : গণভবনে প্রতিদিন দুপুরে বানরের জন্য খাবার দেয়া হয়। পাখিদের জন্যও আলাদা পাত্রে রাখা হয় খাবার। এছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতরের জন্যও খাবারের বরাদ্দ রয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে এসব তথ্য জানিয়েছেন।
পলক লেখেন, ‘গণভবনে প্রতিদিন দুপুর বেলা বানরদের জন্য খাবার দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় মাটির পাত্রে পানি রাখা হয় পাখিদের জন্য। এছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতরের জন্য খাবার সরবরাহ করা হয়।’
তিনি লেখেন, ‘মহান আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করুন। উনি যেন আমাদের এই বাংলাদেশের প্রাণ প্রকৃতির মঙ্গল করতে পারেন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে পারেন সেই তাওফিক মহান আল্লাহ পাক তাকে দান করুন।’
প্রতিমন্ত্রী সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরও লেখেন, ‘আপনাদের সকলকে অনুরোধ করবো আসুন, আমরা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে যেন আমরা আমাদের আত্মীয়-বন্ধু-প্রতিবেশী সকলের পাশে দাঁড়াই এবং এই মহামারি মোকাবিলায় আত্মনিয়োগ করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


