Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাঁচ বছরে অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

পাঁচ বছরে অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন আগামী পাঁচ বছরের মধ্যে অতি দরিদ্রের সংখ্যা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।

আব্দুল মোমেন
ফাইল ছবি
Advertisement

আজ শনিবার সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৮ জন চা শ্রমিকের মধ্যে মোট ৯৪ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া ১৪২ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫৬ লাখ ৫৩ হাজার টাকার চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আগের তুলনায় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে পাঁচ গুণ। বর্তমানে এখাতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের ২০ দশমিক ৮ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। এটা নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দারিদ্র দূর হলে মানুষের সক্ষমতা আরো বাড়বে। এতে বাংলাদেশের উন্নয়নের কাঙ্খিত লক্ষ্য পূরণের পথ আরো সহজ হবে।

এসময় মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa