Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাঁচ বছরের মধ্যে সকল এমআরপি ই-পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

পাঁচ বছরের মধ্যে সকল এমআরপি ই-পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 10, 20202 Mins Read
আসাদুজ্জামান খান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-পাসপোর্ট করা হবে। ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১১তম স্থানে রয়েছে।

সংসদে আজ সরকারি দলের সংসদ সদস্য শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো জানান, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট যুগোপৎভাবে চলু থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় তিনটি ই পার্সপোর্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহে ই -পার্সপোর্ট চালু করা হবে। ই পাসপোর্টের জন্য বাংলাদেশে আবেদনকারীদের ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই- পাসপোর্টের জন্য ফি ৩ হাজার টাকা, জরুরী ৫হাজার ৫শ’ টাকা এবং অতীব জরুরী ৭ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই পাসপোর্টের জন্য ৫ হাজার, জরুরী ৭হাজার এবং অতীব জরুরী ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ফি ৫হাজার ৫শ’, জরুরী ৭ হাজার ৫শ’এবং অতীব জরুরী ১০ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৭ হাজার, জরুরী ৯ হাজার এবং অতীব জরুরী ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১০০ মাকির্ন ডলার ও জরুরী ১৫০ মাকির্ন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১২৫ মাকির্ন ডলার এবং জরুরী ১৭৫ মাকির্ন ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ৩০ মার্কিন ডলার ও জরুরী ৪৫ মাকির্ন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৫০ মার্কিন ডলার এবং জরুরী ৭৫ মাকির্ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদে জানান।

৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরী ২০০ ইউএসডি ১০ বছরমেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ ইউএসডি এবং জরুরী ২২৫ মাকির্ন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরী ২০০ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ মাকির্ন ডলার এবং জরুরী ২২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa