জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুর রহমান একাদশের কাছে ২-০ গোলে হেরেছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘরা খেলার মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমান এ ম্যাচের আয়োজন করেন। মাঠে লাখো দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার দুপুর হতে ব্যারিস্টার সুমনের আগমনে উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা উপস্থিত হতে শুরু করেন।

Advertisement

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ দেশের ফুটবলকে বাঁচানোর জন্য বুড়া বয়সে ফুটবল খেলি। আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি। খেলায় না এসে কোর্ট করলে পাঁচ লাখ টাকা পেতাম। অথচ এ খেলায় এসে আমার পায়ে ব্যথা পাইছি। আমি পাঁচ মিনিট শুনানি করলে পাঁচ লাখ টাকা পাই। আপনারা বলতে পারেন এভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি যে খেলেন লাভ কি? আমরা যাদের কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, যারা আমাদের ফুটবল টাকে আগানোর কথা। এরা লুটপাট করে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বুড়া বয়সে মাঠে নেমেছি ফুটবলকে বাঁচানোর জন্য।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদুল আজহায়ও ৫ দিন ছুটি, সিদ্ধান্ত আসতে পারে যেদিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.