Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরে কোনো এনজিও উস্কানিমূলক কর্মকাণ্ড করছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরই মধ্যে পাকিস্তানপন্থি কয়েকটি এনজিও চিহ্নিত করা হয়েছে; যারা রোহিঙ্গাদের দোয়া মাহফিলের কথা বলে সমাবেশে রূপান্তর ঘটিয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সৌজন্যসাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে কাদের বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে কিছু কথা হয়েছে। আমাদের কনসার্ন যেটা- এনজিও নিয়ে যে কথাবার্তা হচ্ছে আমরা কী দৃষ্টিকোণ থেকে বলছি এবং কাদের নিয়ে বলছি। আমরা কীভাবে কোন এনজিও চিহ্নিত করছি, এসব নিয়ে কথা হয়েছে। তাদের কোনো অভিযোগ আছে বলে মনে করি না।

‘আমরা মনে করছি, আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আমরা খতিয়ে দেখছি। ইনফরমেশন সব ট্রু হবে এমন তো কথা নেই। ইনফরমেশনের মধ্যে কিছু প্রো-পাকিস্তানি এনজিও আছে তারা সমস্যা সৃষ্টি করছে, সহিংসতা করছে। ‘

ওবায়দুল কাদের বলেন, তারা (মার্কিন রাষ্ট্রদূত) বললো আমরা তো এই ইস্যুতে প্রথম থেকেই তোমাদের সঙ্গে আছি, বাংলাদেশ যে পজিটিভলি রেসপন্স করেছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বর্ডার উন্মুক্ত করে দিয়েছেন যে উদারতার সঙ্গে, এটা রেয়ার। অবশ্যই বাংলাদেশ প্রশংসার দাবিদার।

যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনে চাপ দেবে কিনা- এ বিষয়ে কাদের বলেন, সেটা আমরা বলছি। তাদের সঙ্গে চায়নার ট্রেডওয়্যার চলছে, মিয়ানমারকে হয়তো চাপ প্রয়োগ করবে। আমাদের প্রতিনিধিদল চায়না গেছে। চায়নার মতো বড় শক্তি মিয়ানমার তাদের বন্ধু দেশ, সেক্ষেত্রে মিয়ানমারের উপর চাপটা আরো বেশি করে প্রয়োগ করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.