Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্ব সেরা করতে চান ইমরান খান
আন্তর্জাতিক ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্ব সেরা করতে চান ইমরান খান

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 22, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকে বাজেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর পাকিস্তান দলের উন্নতি ঘটাতে চান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানকে ‘বিশ্ব সেরা ক্রিকেট’ দলে পরিণত করতে তিনি একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে আমেরিকায় বসবাসকারী পাকিস্তানী-আমেরিকানদের কাছে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্ব সেরা করতে চান ইমরান খান

Advertisement

ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানী- আমেরিকানদের এক সমাবেশ বক্তব্যকালে এ অঙ্গীকার করেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান। পাকিস্তান ক্রিকেটকে পুনর্গঠন করবেন বলে জানান তিনি।

সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান দলের দুর্বল পারফরমেন্সে কথা উল্লেখ করে ইমরান বলেন, ‘সেরা খেলোয়াড়দের দলে এনে আগামী টুর্নামেন্টে পাকিস্তানকে বিশ্ব সেরা ক্রিকেট দলে পরিণত করতে ইতোমধ্যেই তিনি কাজ শুরু করেছেন।’

১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপের পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই পাকিস্তান দলটির উন্নতি ঘটাবো। আমি পাকিস্তান ক্রিকেটকে পুনর্গঠন করছি। এখানে অনেক ভুল নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি পরবর্তী বিশ্বকাপে আপনারা

অনেক বেশি পেশারদার, সেরা পাকিস্তান দল দেখবেন। আমার প্রতিশ্রুতি মনে রাখবেন’

তবে নিজের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি খান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইমরান খান।
আইসিসি বিশ্বকাপে গত ১৬ জুন চিরপ্রতিদ্বন্দি ভারতের কাছে হেরে যাওয়ার ভয় দূর করার জন্য খান দেশের ক্রিকেট দলকে কিছু উৎসাহ ব্যঞ্জক কথা বলেন । তিনি বলেন নেতিবাচকও রক্ষণাত্মক কৌশলে হারাতে ভয়।

দশ দলের টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সরফরাজ আহমেদের দলটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বিশ্বকাপে দলের খারাপ পারফরমেন্সে জন্য বর্তমার বোর্ডকে দায়ী করেছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa