Advertisement
স্পোর্টস ডেস্ক : কিছু দিন ক্রিকেট খেলার জন্য নিজেদের দেশে বাংলাদেশকে দাওয়াত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সফরের সময়সূচি নির্ধারণ করা হয়েছিলো ২০২০ এর জানুয়ারি মাসে। তবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে সফর করবে কি না সে ব্যপারে এখনো সিদ্ধান্ত নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড বিসিবি।

নিরাপত্তাহীনতায় বর্তমান পাকিস্তানে ক্রিকেট খেলতে কোন দেশই আগ্রহ প্রকাশ করতে চায় না। আর এই নিরাপত্তার কথা চিন্তা করেই বাংলাদেশও পাকিস্তানে সফর করার ব্যপারে এখনো অনিশ্চিত।

আগামী বছর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে সফর করবে কি না সেক্ষেত্রে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রয়োজন আছে।

পাকিস্তান আমাদের কেমন নিরাপত্তা দিবে সেদিকটা যাচাই করে দেখতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার ব্যপারে কতটুকু অটুট থাকবে সেটি দেখার জন্য ইতোমধ্যে বাংলাদেশের তরফ থেকে একটি দল পাকিস্তানে গিয়েছে। শুধু আমাদের প্রতিনিধি দলই নয়, সেখানে আইসিসির একদল প্রতিনিধিও রয়েছেন। তাদের দেওয়া রিপোর্ট হাতে পেলেই আমরা নিশ্চিত করতে পারবো আসলে আমরা পাকিস্তান সফর করবো কি করবো না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google