
সাকিবকে মিস করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা, মিস করবেন দলের প্রতিটা ক্রিকেটার। সাকিব ছাড়া বাংলাদেশ দলের পাকিস্তান সফর; স্বাভাবিকভাবেই মিস করছেন বিসিবি সভাপতি। সাকিবের অনুপস্থিতি যে আসলেই পূরণ হবে না তাও জানেন নাজমুল হাসান পাপন।
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষেই। মুলতানে ১০৮ রানের দুর্দান্ত সেই ইনিংসের আগের ওয়ানডেতে লাহোরে করেছিলেন ৭৫ রান। কিন্তু সেই সুখস্মৃতিটা আর লম্বা হয়নি। ২০০৮ সালের পর পাকিস্তান সফরেই যাওয়া হয়নি আর বাংলাদেশের।
এবার ১২ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। নেই দলের নির্ভরতার প্রতীক সাকিব। সাকিবের না থাকা নিয়ে বিসিবি সভাপতির কন্ঠে, ‘আমাদের মিডল-অর্ডার সাকিব আল হাসান নেই। আর এখন মুশফিকও নেই। এই দুজন নিঃসন্দেহে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এটা দুঃখজনক যে, আমরা তাদের দুজনকেই মিস করব।’
উল্লেখ্য, ‘আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলতে ২৩ তারিখে লাহোরে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলে ২৮ জানুয়ারি দেশে ফিরবেন মাহমুদুল্লাহ রিয়াদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



