
৩ দশমিক ৫ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট। উইকেট পাওয়ার পর নিজের জুতা খুলে কানের কাছে নিয়ে উদযাপন করেছেন বারবার। মনে হচ্ছিল জুতাকে মোবাইল ফোন বানিয়ে কারো সঙ্গে কথা বলছেন তিনি। পাকিস্তানের শেষ উইকেটটি তুলে নেওয়ার পর জঙ্গির উদযাপন ছিল দেখার মতো। ম্যাচ শেষে এমন উদযাপনের কারণ জানান তিনি।
ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় এই পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার তারবাইজ সামসির উদযাপনকে অনুকরণ করার চেষ্টা করেছি আমি’। উল্লেখ্য, উইকেট পাওয়ার পর দারুণ সব ভঙ্গিমায় উদযাপন করেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার সামসি। উইকেট পাওয়ার পর ম্যাজিকের মাধ্যমে রুমালকে লাঠি বানানোর নজিরও আছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



