আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচির একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে নিহত হয়েছেন ১৬ জন শ্রমিক। শুক্রবার (২৭ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমে জানা গেছে।
করাচির একটি আবাসিক এলাকায় অবস্থিত ওই কারাখানার ভেতর শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শাহজাহান খান বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিদগ্ধ ভবন থেকে আমরা এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি।
পুলিশ কর্মকর্তা শাহজাহান খান আরও বলেন, ওই ভবনের ছাদের উঠার সিঁড়িতে তালা দেওয়া ছিল। তালা খোলা থাকলে অনেকেই ছাদে গিয়ে প্রাণ বাঁচাতে পারতেন।
ওই কারখানায় কোনো জরুরি বহির্গমন পথ ছিল না বলে জানিয়েছেন করাচির জেলা প্রসাশক মর্তুজা ওয়াহাব।
করাচির পশ্চিমাঞ্চলে ২০১২ সালে একটি পোশাক কারাখানায় আগুন লেগে ২৫০ জন নিহত হয়েছিলেন। কোনো জরুরি বহির্গমন পথ না থাকায় ওই ভবন থেকে কেউই বের হতে পারেনি বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


