জুমবাংলা ডেস্ক : পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজ শুরু হয়ে গেছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে; একটি কমিটিও আছে।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

Advertisement

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, তবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা আসবে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কমিশন করার প্রস্তাব দিয়েছেন রাজনীতিকেরা। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

রংধনুর রফিক ও নোমান গ্রুপের নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাচার হওয়া অর্থ কবে নাগাদ ফেরত আসতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব টাকা তো অনেক দিন ধরে পাচার হয়েছে; এখন তো আর দিনক্ষণ ধরে বলে দেওয়া সম্ভব নয়, কবে ফেরত আসবে। তিনি শুধু এটুকু বলেন, কাজ শুরু হয়ে গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.