Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পানির অপচয় ও অপব্যবহার রোধে সর্তক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জাতীয়

পানির অপচয় ও অপব্যবহার রোধে সর্তক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

By Hasan MajorOctober 15, 20202 Mins Read

পানির অপচয় ও অপব্যবহার রোধে সর্তক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

Advertisement
জুমবাংলা ডেস্ক:  করোনাকালীন এবং স্বাভাবিক সময়ে পানির অপচয় ও অপব্যবহার রোধে দেশের সকল মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘পানির অতিরিক্ত ব্যবহারের কারণে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।’

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী এসময় করোনার সংক্রমণসহ বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে সঠিকভাবে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান।

অযথা পানি ব্যবহার না করার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘পানির ব্যবহারে সতর্ক না হলে শুধু দেশেই নয় বিশ্বের কোটি কোটি মানুষ পানি সংকটে পড়বে।’

পানি সম্পদকে সমৃদ্ধ ও পানি প্রাপ্তি অব্যাহত রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমাদের জীবনে হাত ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তথা হাইজিন মেনে চলা কতটুকু জরুরী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতি তা শিখিয়ে দিয়েছে। রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে হাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু বাংলাদেশের মানুষই নয় সারা বিশ্বের অনেক মানুষ হাত ধোয়ার বিষয়ে অসচেতন। মানুষকে সচেতন করতেই এই দিবস উদযাপন করা হয়ে থাকে।’

তিনি জানান, ‘বিশ্বের অনেক উন্নত দেশে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও জাতির পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী নির্দেশনার ফলে বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার শুরু থেকেই সারাদেশে প্রতিটি মানুষের কাছে সুপেয় পানি সরবরাহ করা হয়েছে।

এ জন্য তিনি নিজে স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন বলে জানান।

এছাড়া ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি’র সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠান সারা দেশে সুপেয় পানি সরবরাহের পাশাপাশি জনসমাগমপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, দেশের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা তৈরি করা। আর জনসচেতনতা তৈরীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া।

তাজুল ইসলাম বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি সফলভাবে শেষ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ সফলভাবে অতিক্রম করে ২০৪১ সালের আগেই দেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি দারা জনসটন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa