Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাবনা প্রেস ক্লাবে আমার অনেক স্মৃতি: রাষ্ট্রপতি
জাতীয়

পাবনা প্রেস ক্লাবে আমার অনেক স্মৃতি: রাষ্ট্রপতি

By Bhuiyan Md TomalJune 11, 20242 Mins Read

পাবনা প্রেস ক্লাবে আমার অনেক স্মৃতি: রাষ্ট্রপতি

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ‘পাবনা প্রেস ক্লাব ও পাবনার সাংবাদিকতার সঙ্গে আমার জন্ম-জন্মান্তরের সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যে সব প্রতিষ্ঠানকে লালন করি, তার মধ্যে পাবনা প্রেস ক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।’

সোমবার (১০ জুন) রাতে পাবনা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দ আড্ডায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মোঃ সাহাবুদ্দিন স্মৃতিচারণ করে এ সব কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘আমি পাবনা জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এই জন্য কোনো সমালোচনা বা পিছু কথা আমি মনে রাখি না। আমি আমার সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করব। আমি ইছামতি নদীর সৌন্দর্য বর্ধন কাজ সেনাবাহিনীর হাতে দিয়েছি। যাতে করে দৃষ্টিনন্দন শহর হয়। আমি ৫০০ বেডের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রীর সার্বিক সহায়তায় পাবনার উন্নয়নে আমি কাজ করেই যাব।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। প্রেস ক্লাবের নিজস্ব ভবন তৈরিতে আমার সার্বিক সহায়তা থাকবে। এ জন্য যাকে বলা দরকার আমি তাদের বলব।’

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গভবনের সচিব ওবায়দুজ্জামান খান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল উদ্দিন, প্রেস সচিব জয়নাল আবেদীন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক এইচ কেএম আবু বক্কর সিদ্দিক, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি পাবনা প্রেস ক্লাবে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ প্রেস ক্লাব নেতারা। এর আগে রাষ্ট্রপতি পাবনা ডায়বেটিক সমিতি, লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, প্যারাডাইস মিষ্টান্ন ভান্ডারে কিছু সময় কাটান।

রবিবার (৯ জুন) দুপুরে রাষ্ট্রপতি চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছান। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে এসে গার্ড অব অনার গ্রহণ করেন। সোমবার বেলা সাড়ে ১১টায় পাবনায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা পাবনায় এটি তাঁর চতুর্থ সফর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026
আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

July 9, 2026
পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

July 9, 2026

Latest News

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa