Advertisement

জুমবাংলা ডেস্ক : নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রী প্রেমিকাকে ধ’র্ষণের অভিযোগে বুলবুল আহমেদ রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। অভিযুক্ত বুলবুল সিংড়া উপজেলার দক্ষিণ দমদমা মহল্লার মৃত হোসেন আলীর ছেলে। সে স্থানীয় গোল-ই আফরোজ সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সাথে এক কলেজ ছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে প্রেমিকযুগল গত ১৩ মার্চ দুজন চলনবিলের কবিরগঞ্জ পার্কে বেড়াতে যায়। সেখানে একান্তে সময় কাটানোর জন্য একটি রুম ভাড়া নেয় বুলবুল। পরবর্তীতে জো’রপূর্বক বুলবুল তার কলেজছাত্রী প্রেমিকাকে ধ’র্ষণ করে এবং কিছু আপত্তিকর ছবি তোলে। মান সম্মানের ভয়ে সেসময় কলেজছাত্রী কাউকে কিছু বলে না।

সম্প্রতি সম্পর্কের কিছুটা অবনতি ঘটায় বুলবুল তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে এবং আরও ছবি পোষ্ট করবে বলে হু’মকি- ধামকি দেয়। পরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্রীটির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সোমবার বুলবুলকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে কলেজ ছাত্রীটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.