Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পিএসএলে প্রথমবারের মতো ডাক পেলেন শরিফুল
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

পিএসএলে প্রথমবারের মতো ডাক পেলেন শরিফুল

By Arif ArmanMarch 17, 20262 Mins Read

ডাক পেলেন

Advertisement

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের জন্য বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। খবর জিও সুপারের।

সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পেশোয়ার জালমি। পোস্টে শরিফুল ইসলামকে দলের জার্সি পরিয়ে বেঙ্গল টাইগারের পাশে অলংকৃত সিংহাসনে বসে থাকা একটি অ্যানিমেটেড পোস্টার প্রকাশ করা হয়।

পোস্টের ক্যাপশনে জালমি লিখেছে, ‘তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।’

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও রয়েছে তার বড় অভিজ্ঞতা। এখন পর্যন্ত ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ১৯৫টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২২ দশমিক ২৭ এবং ইকোনমি রেট ৮ দশমিক ২২।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির এবারের আসর। এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছেন শরিফুল ইসলাম।

এর আগে একই দিনে পেশোয়ার জালমি উদীয়মান বাঁহাতি পেসার মুহাম্মদ বাসিতকেও সরাসরি দলে নিয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি পিএসএল একাদশ আসরের আগে তাদের স্কোয়াড আরও শক্তিশালী করছে।

এবারের পিএসএলে প্রথমবারের মতো আটটি দল অংশ নেবে এবং পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের পিএসএল অভিযান শুরু করবে ২৮ মার্চ। ওই ম্যাচে তারা পিন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।

পিএসএল একাদশ আসরে পেশোয়ার জালমির স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত ও শরিফুল ইসলাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    লেনদেনের ফি

    ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

    July 1, 2026
    লিওনেল মেসি

    স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

    July 1, 2026
    Brazil

    শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

    July 1, 2026

    Latest News

    লেনদেনের ফি

    ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

    লিওনেল মেসি

    স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

    Brazil

    শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

    Japan

    হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

    polymarket_top7-team

    বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

    মেসি

    ‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

    FIFA-World-Cup

    দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

    টাইব্রেকার ভাগ্যে

    টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

    Brazil

    এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa