Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মধ্যবর্তী নিলামে এবার সাকিব-তামিমসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের নাম থাকবে বলে জানা গেছে। সাকিব-তামিম ছাড়া বাকি তিনজন হলেন তাসকিন আহমেদ, লিটন দাস এবং সাব্বির রহমান।

পিএসএলের ড্রাফটের সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। পরের ক্যাটাগরি ডায়মন্ডে রয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এছাড়া সিলভার ক্যাটাগরিতে রয়েছে তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাসদের নাম।

সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে সাকিবের সাথে আরও রয়েছেন- এভিন লুইস, আন্দ্রে রাসেল ও মার্টিন গাপটিলরা। এদের মধ্যে পুরো সময়ের জন্য থাকবেন গাপটিল। আর লুইস যোগ দেবেন ১৬ জুন। আর আইপিএল শেষ হওয়ার পর পাওয়া যাবে রাসেল ও সাকিবকে।

ডায়মন্ড ক্যাটাগরিতে উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে এবং মরনে মরকেলদের সঙ্গে রয়েছেন তামিম ইকবাল। গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, কেমো পলরা। আর সবশেষ সিলভার ক্যাটাগরিতে আছেন জ্যাক ওয়েদারাল্ড, জোনাথন ওয়েলস, হযরতউল্লাহ জাজাই, জর্জ ওয়ার্কার, ওয়েসলে মাধভের, শন উইলিয়ামস, তাসকিন আহমেদ, লিটন দাস, সাব্বির রহমান, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্না, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস ও সিসান্দা মাগালারা। পিএসএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ১৪টি ম্যাচ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.