Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি
খেলাধুলা ফুটবল

পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 4, 20212 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড় হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রথম হারের স্বাদ পেলেন লিওনেল মেসি। রোববার লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে পিএসজি। ফলে লিগে শতভাগ সফলতার সুচনার অবসান ঘটেছে ক্লাবটির।

এদিকে লিগের আরেক  ম্যাচে সাবেক সভাপতি বার্নার্ড টাপির মৃত্যুশোকে মুহ্যমান মার্শেই ০-২ গোলে হেরে গেছে লিলির কাছে।

রোয়াজন পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মেসির একটি ফ্রি কিকের বল ফিরে আসে ক্রসবারে লেগে। এর পরেই বিরতিতে যাবার মুহুর্তে ৪৫ মিনিটে গায়েতান লেবার্দের  ভলিতে এগিয়ে যায় রেনে। লিগে এটি ছিল তার ষষ্ঠ গোল। বিরতি থেকে ফেরার পর ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ফ্লাভিয়েন টেইটের গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি।

পরে কিলিয়ান এমবাপ্পে একটি গোল অবশ্য পরিশোধ করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে টানা আট ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা থেকে ছিটকে পড়ল প্যারিস জায়ান্টরা।

খেলা শেষে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন,‘ ম্যাচটি আমরা ভালভাবে শুরু করতে পারিনি। তবে ২৫-৩০ মিনিট মৌসুমের সেরা খেলাটাই খেলেছি। গোল করতে না পারাটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আমরা দুই গোল হজম করেছি, এটি মেনে নেয়া কঠিন।’

এপ্রিলের পর এই প্রথম লিগে পরাজয় বরণ করতে হল পিএসজিকে। এর আগে গত মৌসুমে লিলির কাছে হারটিই ছিল পিএসজির শেষ পরাজয়।

পিএসজির হয়ে দ্বিতীয় বারের মত নেইমার, এমবাপ্পে ও এঞ্জেল ডি মারিয়ার সঙ্গে একাদশে নেমেছিলেন মেসি। এটি ছিল মেসির দ্বিতীয় লিগ ম্যাচ। এর আগে হাঁটুর ইনজুরির কারনে লিগের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপার স্টার।

২০১৮ সালে থমাস টাচেলের অধীনে শুরুতে টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড অতিক্রম করতে চাওয়া পিএসজি গতকালও জয়ের সুযোগ সৃস্টি করেছিল। ম্যাচের মাঝপথে গোলের বেশ কটি সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি।

রেনের সিমানায় বল নিয়ে ঢোকার  পরও গোল করতে ব্যর্থ হয়েছেন পিছলে পড়ে যাওয়া ব্রাজিলীয় তারকা নেইমার। স্বাগতিক রক্ষনভাগকে পরাস্ত করার পরও শেষ পর্যন্ত্র একই ভাবে গোলমুখে গিয়ে ব্যর্থ হয়েছেন ফরাসি আন্তর্জাতিক এমবাপ্পে।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সিটির বিপক্ষে পিএসজির হয়ে গোল করা মেসিকে নিয়ে বাড়তি উচ্ছাস থাকলেও ব্যর্থ হয়েছেন তিনিও। লিগ ওয়ানে গোলের খাতা প্রায় খুলেই ফেলেছিলেন এই আর্জেন্টাইন। ম্যাচের বয়স আধাঘন্টা পার হবার পর ২৫ গজ দূর থেকে মেসির নেয়া ফ্রি কিকের শটের বল বাঁক নিয়ে প্রতিপক্ষের জালে প্রবেশের পথে বাঁধা পায় ক্রসবারে।

এসব ব্যর্থতার খেসারত পিএসজিকে দিতে হয়েছে পরাজিত হ্রয়ার মধ্য দিয়ে।

রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের বাকী ম্যাচে এ্যাঞ্জার্স ৩-২ গোলে মেজকে, মোনাকো ৩-০ গোলে বর্দুকে ও নঁতে ২-০ গোলে ট্রয়েসকে পরাজিত করেছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন 11, 2026
টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

জুন 11, 2026
শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

জুন 11, 2026
Latest News
ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

Worldcup

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

বাংলাদেশ অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

উদ্বোধনী

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়

বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ রেফারির দেশে বীরের সংবর্ধনা

ফাতেমা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa