Advertisement

স্পোর্টস ডেস্ক: নতুন জার্সিতে প্রথম গোলটি করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচ কেটেছে গোল ছাড়াই। অবশেষে চতুর্থ ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।

মেসি কি নিজেকে খুঁজে পাবেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে? সংশয় ছিল অনেকের। কিন্তু তিনি তো লিওনেল মেসি। কীভাবে ফিরে আসতে হয়, তার চেয়ে ভালো আর কয়জন জানে? পিএসজির হয়ে অভিষেক গোলটি তিনি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকে জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে উচ্ছ্বাসে ভেসেছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন একটা নিখুঁত রাত কেটেছে তাদের। সঙ্গে জানিয়েছেন, পিএসজির হয়ে নিজের অভিষেক গোল করতে পেরে আনন্দের কথা।

মেসি বলেছেন, ‘এটা ভালো একটা প্রতিপক্ষের বিপক্ষে নিখুঁত একটা রাত। ব্রুর্গের বিপক্ষে ড্রয়ের পর এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোল করতে পেরে আমি খুব খুশি। সম্প্রতি আমি খুব বেশি ম্যাচ খেলিনি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচই খেলেছিলাম।’

তিনি বলেছেন, ‘আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।’

পিএসজিতে যোগ দেওয়ার পর সিটি ম্যাচের আগে ক্লাবটির হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছিলেন মেসি। সেখানেও গোল করা কিংবা করানো কোনোটিই করতে পারেননি তিনি। এরপর ইনজুরিতে খেলতে পারেননি লিগ ওয়ানের দুই ম্যাচ। মেসি বলছেন, ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জিততে থাকা। প্রতিটা ম্যাচেই আমাদের সম্পর্ক আরও ভালো হবে। আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।’

দলের উন্নতির পথ যে শেষ হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দিয়েছেন মেসি, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। যারা শেষ মৌসুমেও ফাইনাল খেলেছে। আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতের জন্য আরও অনেক কিছুতে উন্নতি করতে হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.