Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পিএসজির সহজ জয়
খেলাধুলা ফুটবল

পিএসজির সহজ জয়

By জুমবাংলা নিউজ ডেস্কMay 17, 20212 Mins Read

পিএসজির সহজ জয়

Advertisement

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলের হোঁচট খাওয়ার রাতে রেইমসকে উড়িয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল পিএসজি। এদিন নেইমার, এমবাপ্পে, মার্কুইনস আর কিনের গোলে রেইমসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে শিরোপা নির্ধারণের লড়াইটা শেষ রাউন্ডের ম্যাচ পর্যন্ত গড়াল। অন্যদিকে সাঁত এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিলে।

রবিবার (১৬ মে) প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে পিএসজি। দুই অর্ধে দুটি করে গোল করে তারা।

নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। পরের দুটি গোল করেন মার্কিনিয়োস ও মোইজে কিন। ব্যবধান হতে পারতো আরো বড়। পুরো ম্যাচে মোট ২৮টি শট নেয় পিএসজি, এর ১০টি ছিল লক্ষ্যে।

একই সময়ে শুরু হওয়া ম্যাচে ঘরের মাঠে সাঁত এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিল। ৩৭ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি।

ম্যাচের ১০ মিনিটের মাথায় এমবাপ্পে শট ডি বক্সের ভেতর হাত দিয়ে ঠেকানোয় সরাসরি লাল কার্ড দেখেন রেইমসের ইউনিস আব্দেল হামিদ। সেখান থেকে পেনাল্টি পায় পিএসজি। আর স্পট কিক থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার জুনিয়র। এরপর ২৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে।

চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি এমবাপ্পের ২৬তম গোল। পিএসজির সর্বোচ্চ গোলদাতা তো বটেই সেই সঙ্গে লিগ ওয়ানেরও গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে তিনিই। লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পের পরেই আছেন ২০ গোল করা মেমফিস ডিপাই এবং বেন ইয়াডার।

খেলার ৫৮তম মিনিটে ব্যবধান আরো বাড়তে পারতো। তবে অ্যান্ডার হেরেরার ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান ৩-০ হয়নি। তবে ম্যাচের ৬৮তম মিনিটে নেইমারের কর্নার কিক থেকে হেড করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কুইনস। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে স্কোরলাইন ৪-০ করেন ময়েজ কিন। তাতেই শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

লিগ ওয়ানের শেষ রাউন্ডে আগামী রবিবার ব্রেস্তের মাঠে খেলবে পিএসজি। আর অ্যাঞ্জার্সের আতিথ্য নেবে শীর্ষে থাকা লিলে। লিগ ওয়ানের ৩৭তম রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি। আর ৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa