শিক্ষিকা ফাহিমা বেগম। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজধানীর কাকরাই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সৈয়দা ফাহিমা বেগমকে (৪৯) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ফাহিমা বেগমের বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।  বিচ্ছিন্ন হাতটিসহই তাকে ঢাকায় আনা হয়েছে। তার অন্য হাতে, মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এখন অর্থোপেডিক, নিউরোসার্জনসহ সিনিয়র চিকিৎসকদের একটি দল এখন তার অস্ত্রোপচার করছেন। তার হাতটি জোড়া লাগানোর চেষ্টা করা হবে। এরপর তার অন্য ইনজুরির জন্য চিকিৎসা চলবে।

তবে ফাহিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই চিকিৎসক।

আহত শিক্ষকের স্বামী পুলিশের সিনিয়র এএসপি (স্পেশাল ব্রাঞ্চ) সৈয়দ শফিকুল ইসলাম বলেন, তাদের বাসা শান্তিনগরে। ফাহিমা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক। সকালে কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগায়। এসময় ফাহিমান বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো জানান, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে ১০৫ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও চার জন অফিস স্টাফ অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.