Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

By ABM MannanOctober 3, 2022Updated:October 3, 20222 Mins Read

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

Advertisement
আব্দুল মান্নান,শরীয়তপুর: বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি) এর বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা মহাপরিচালক একিউএম গোলাম মাওলা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৩ অক্টোবর) সকালে এসডিএস’র কর্ম এলাকা সদর উপজেলার স্বর্ণপঘোষ, মনোহর বাজার,আংগারিয়া (শাখা) ও দাসার্ত্তা গ্রাম পরিদর্শন করেন পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা মহাপরিচালক (ডিএমডি) একিউএম গোলাম মাওলা। এসময় সাথে ছিলেন সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মেছবাহুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ, এসডিএস এর সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান উপদেষ্টা মজিবুর রহমান, নির্বাহী পরিচালক রাবেয়া বেগম (চলতি দায়িত্ব), পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান, সমন্বয়কারী (কৃষি) মোহাম্মদ সাইফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মনির হোসেনসহ এসডিএস প্রকল্প কাযর্ক্রম সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মতাকর্তাবৃন্দ।

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

পরিদর্শনের শুরুতে আংগারিয়া শাখা অফিস, পরে মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের সফল ব্যবসায়ী মোঃ আব্দুর রব বেপারী হাজী সাহেব এর দাতের মাজন তৈরির কারখানা পরিদর্শন করেব। এসময় তিনি আব্সদুর রব বেপারীর সফল ব্যবসায়ী হওয়ার গল্প শুনেন। পরে স্বর্ণঘোষ এলাকার সমন্বিত কৃষি খামারি মোঃ শহীদুল্লাহ এর সমন্বিত ছাগল, হাস-মুরগি ও মাছের খামার এবং কৃষি উদ্যোক্তা মোঃ আওলাদ হোসেন এর ফ্রূট ব্যাগিং পদ্ধতির পেয়ারা বাগান ও বরই বাগান পরিদর্শন করেন। অতপর এসইপি প্রকল্পের আওতাধীন দাসার্ত্তা গ্রামের কাসা-পিতলের বাসন প্রস্তুতকারক উদ্যোক্তাদের কারখানা পরিদর্শন ও তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ নিয়ে সফল হওয়ার গল্প শুনেন এবং পরবর্তী সময়েও যেকোন প্রয়োজনে ঋণের ব্যবস্থাসহ কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিকালে এসডিএস’র সভাকক্ষে ঋণ কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাসাথে তিনি একটি মতবিনিময় সভা করেন। এসময় ডিমডি একিউএম গোলাম মাওলা বলেন, মানুষ তার প্রয়োজনে ঋণ করেন। আর এটি এক একজন মানুষের কাছে একেক রকম। কারো বেশি ঋণ দরকার আবার কারো কম। তাই যার যেটুকু প্রয়োজন সেটি যদি পুরণ করতে আমরা না পারি তাহলে তারা আপনাদের কাছ থেকে না নিলেও অন্যদের কাছ থেকে সেটি নিবে। এজন্য আপনাদের উচিত হবে সংশ্লিষ্ট উর্ধতন ব্যক্তির সাথে বিষয়টি শেয়ার করে ঐ ব্যক্তির জন্য ঋণের ব্যবস্থা করে দেয়া। আপনাদের এখানকার অনেকেই ঋনের টাকায় ব্যবসা-বানিজ্য ও কৃষি কাজ করে সফল হয়েছেন। যেটি আমাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরনার।

তিনি আরও বলেন, শুধু ঋণ নয়। ঋণের টাকায় যেন তারা ভালো কিছু করতে পারেন, নিজেরা আত্মস্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেজন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    June 22, 2026
    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    June 22, 2026
    gazipur

    গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

    June 22, 2026

    Latest News

    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    gazipur

    গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    হাইকোর্টে রিট

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    sylhet

    শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    Bus

    হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa